শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
শেখ হাসিনার অন্যায়-অপরাধের অন্ত নেই: রিজভী
/ ২২৮ Time View
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২:৩৩ অপরাহ্ন

শেখ হাসিনার অন্যায়-অপরাধের অন্ত নেই: রিজভী

ন্যাশনাল ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তরে সাহস থাকলে শেখ হাসিরা পালিয়ে যেতেন না, দেশেই থাকতেন। তার অন্যায়-অপরাধের অন্ত নেই। মহিলা ফেরাউনের পদত্যাগের পর যে স্বস্তির বাতাস বইছে দেশে, এটা ধরে রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে।

 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন ও অনুদানের চেক দেওয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিরদিনের জন্য ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। তিনি দেশের সম্পদ দখলে লুটেরা-দোসরদের প্রশ্রয় দিতেন।

 

তিনি বলেন, আর যারা তার অন্যায় নিয়ে কথা বলেছেন তাদের গুম করে আয়নাঘরে রেখেছেন শেখ হাসিনা। গুম করেও থেমে থাকেননি তিনি, হাজার হাজার মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন।

হিটলারের সঙ্গে কি সংলাপ করা যায়, এমন প্রশ্ন রেখে রিজভী বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনলে গোটা জাতি কৃতদাস হয়ে যাবে হাসিনা ও ভারতের কাছে।

 

উপদেষ্টা ড. ইউনূস ও সাংবাদিকদের উদ্দেশে রিজভী বলেন, পরাজিত স্বৈরাচারের দোসররা আবারও যেন মাথা চাড়া না দেয়, সেটা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে দেখতে হবে। আর সাংবাদিকরা জোরালো ভূমিকা রাখবেন, কারও চাপের মুখে মাথা নত করবেন না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category