শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
শৈলকুপায় খাদ্য গুদামে ১ কেজি ধানও সংগ্রহ হয়নি
/ ২২৪ Time View
শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ন

 

বাজারে ধানের দাম বেশি হওয়ায় কৃষকের কাছ থেকে এক কেজি ধানও কিনতে পারেনি ঝিনাইদহের শৈলকুপা খাদ্য গুদাম।

গত ১৭ নভেম্বর সরকারিভাবে আমন মৌসুমের ধান চাল ক্রয়ের উদ্বোধন করা হয়। কিন্তু ৪০ দিন পেরিয়ে গেলেও কৃষক ও মিলারদের থেকে আশানুরূপ সাড়া মেলেনি।

এদিকে কৃষকদের মতে, বাজারে ধানের মূল্য ও সরকার নির্ধারিত মূল্য প্রায় সমান। এ কারণে খাদ্য গুদামে ধান দিতে তাদের অনিহা। যার ফলে ২০২৪-২৫ অর্থ বছরে আমন মৌসুমের উৎপাদিত ধান ও চাল ক্রয় সংগ্রহের লক্ষ্যমাত্রা ব্যাহত হবার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, এ বছর আমন মৌসুমে সরকারিভাবে কৃষক পর্যায়ে প্রতি কেজি ধান ৩৩ টাকা ও সেদ্ধ চাল ৪৭ টাকা দরে ক্রয়মূল্য নির্ধারন করা হয়েছে। এ বছর এ উপজেলায় ধান ক্রয়ে সরকারি এ্যাপস-এর মাধ্যমে কৃষক নির্বাচিত করে ১৮৯২ মেঃ টন ধান ও মিলারদের থেকে ৪১৯ মেঃ টন চাল ক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রয়ারী ২০২৫ পর্ষন্ত ধান চাল সংগ্রহের শেষ সময়।

এ বিষয়ে উপজেলার হরিহরা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম জানান, বাজারে বর্তমান প্রতিমন ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৩৫০ টাকা থেকে ১ হাজার ৪০০ শত টাকা দরে। আর সরকারি গুদামে নির্ধারিত মূল্য প্রতি মণ ১৩২০ টাকা। বাজারের থেকে সরকারি মূল্য কম। এছাড়া খাদ্য গুদামে ধান দিতে গিয়ে সময় অপচয় ও বাড়তি লেবার খরচও হয়ে থাকে। তাই বাজারেই ধান বিক্রি করছেন তারা।

এদিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনজুর হোসেন জানান, ধানের বাজার মূল্য সরকারি বাজার মূল্য থেকে বেশি বলে উদ্বোধনের পর এখন কোনো কৃষকই ধান নিয়ে গুদামে আসেননি। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ধান সংগ্রহের ব্যাপারে। তবে, ইতিমধ্যে ১৯৫ মে. টন চাউল ক্রয় করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category