শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
সহিংসতায় খাগড়াছড়িতে ক্ষতি প্রায় ১০ কোটি টাকা
/ ২০৮ Time View
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১৯ অপরাহ্ন

সহিংসতায় খাগড়াছড়িতে ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

খাগড়াছড়ি প্রতিনিধি

গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের ঘটনায় প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।আজ শুক্রবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, সহিংসতার সময়ে ৮৭টি স্থায়ী ও সড়কের পাশে ভ্রাম্যমাণ ৯৪ ব্যবসায়ীদের দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। লুটপাট করে নিয়ে যাওয়া হয় ২৬টি দোকানের মালামাল। এছাড়া পরিবহন ও ব্যাটারিচালিতি ইজিবাইক, সিএনজি, মোটরসাইকেলসহ ২০ গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।

তিনি আরও জানান, সহিংসতায় প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। দীঘিনালায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জেলা প্রশাসন থেকে ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। পার্বত্য মন্ত্রণালয় থেকে ২০ টন চাল এবং দুই লাখ ২০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা দ্রুত বিতরণ করা হবে। ’

এদিকে রাঙামাটি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ‘অপরাধীদের কোনো ক্ষমা নেই। সহিংসতার ঘটনায় প্রকৃত অপরাধীদের আটক করে আইনের আওতায় নিতে পুলিশ কাজ শুরু করেছে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category