শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
সাকিবের হত্যা মামলার ব্যাপারে যা জানাল বিসিবি
/ ২৩৮ Time View
শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৬:১৮ অপরাহ্ন

সাকিবের হত্যা মামলার ব্যাপারে যা জানাল বিসিবি

ন্যাশনাল ডেস্ক:

সভাপতি হওয়ার পর শনিবার (২৪ আগস্ট) নিয়ে দুই দিন বিসিবি কার্যালয়ে এলেন ফারুক আহমেদ। বেশ দীর্ঘ সময় বোর্ডে কাটিয়েছেন তিনি। যার বেশির ভাগ জুড়ে ছিল বোর্ড পরিচালকদের নিয়ে অনানুষ্ঠানিক বৈঠক। এর মধ্যে সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়টি সবচেয়ে গুরুত্ব পেয়েছে।

 

বৃহস্পতিবার (২২ আগস্ট) হত্যা মামলা হওয়ার পর শনিবার (২৪ আগস্ট) বিসিবি বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তিনি।

বৈঠক শেষে এ ব্যাপারে নিজেদের অবস্থান ব্যাখা করেছেন বিসিবি সভাপতি ফারুক, আপনারা জানেন সাকিবের নামে একটা মামলা হয়েছে। আমরা লিগ্যাল নোটিশ এখনও পাইনি। এটার ব্যাপারে কিছু বলতে পারব না। মামলা হয়েছে, এফআইআর হয়েছে। এটা তদন্ত হবে আগে। তারপরে একটা দিকে যাবে মামলাটা।

 

এই মুহূর্তে বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তানে টেস্ট খেলছেন সাকিব। রাওয়ালপিন্ডি টেস্টের আজ শেষ দিন। টেস্ট শেষ হলে সাকিবের ব্যাপারে সিদ্ধান্তের কথা জানিয়েছেন ফারুক, এই মুহূর্তে একটা টেস্ট ম্যাচ চলছে।

খুব ভালো সংবাদ যে আমরা চতুর্থ দিনটা ভালোভাবে শেষ করেছি। কাল পঞ্চম দিন। এই মুহূর্তে এ ব্যাপারে আমরা কোনো স্ট্যান্স নেওয়ার চিন্তা করিনি। কালকে ম্যাচ শেষে হলে আমরা বসে একট সিদ্ধান্ত নেব।

 

জানা গেছে, আগামীকাল পরিচালকদের নিয়ে আবার বৈঠকে বসবেন ফারুক। আজ বৈঠকে বোর্ডের স্ট্যান্ডিং কমিটি নিয়েও আলোচনা হয়েছে। যদিও ফারুক জানিয়েছেন, কোন পরিচালককে কোন কমিটি দেওয়া হচ্ছে, তা এখনো সিদ্ধান্ত হয়নি। তার কথা, খুব দ্রুত জানানো হবে (কে কোন কমিটি পাবেন)।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category