মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু 
/ ২১১ Time View
রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১৩ অপরাহ্ন

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলার চর কলমি এলাকার মহিমা নামের ৩৫ বছর বয়সের এক গৃহবধূ শনিবার রাতে সাপের কামড়ে আহত হন। পরিবারের লোকজন রাতেই আহত মহিমাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল  হাসপাতালে ভর্তি করেন।

রবিবার সকাল ৯টার দিকে সে মারা গেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান। তবে রোগীর স্বজনদের দাবী, ভোলা সদর হাসপাতালের কর্তবরত চিকিৎসক তাদের সঠিক ভাবে চিকিৎসা সেবা না দেওয়ায় তাদের রোগী মারা গেছে।

এ ব্যাপারে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সৈয়দ আবু আহাম্মদ সাফী বলেন,  ডাক্তারের অবহেলায় সাপে কাটা রোগী মারা গেছেন এমন একটা অভিযোগ রোগীর স্বজনরা দিয়েছে। তাৎক্ষণিক এ বিষয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তকারি কমিটিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category