শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
সিইসি হিসেবে নিয়োগ পেয়ে যা বললেন নাসির উদ্দীন
/ ২৩৬ Time View
বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ২:১৩ অপরাহ্ন

এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই জাতিকে। এর জন্য কী কী করতে হবে সেটা আমি বোঝার চেষ্টা করব। কোন কোন জায়গায় হাত দিতে হবে, আমি সেই কাজটা করব।’

তিনি বলেন, ‘আমি সৌভাগ্যবান যে বদিউল আলমের (বদিউল আলম মজুমদার) মতো একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে একটা রিফর্ম কমিশন কাজ করছে। সুতরাং, অসুবিধা হবে না সমস্যাগুলো বুঝতে। যেখানে যেখানে লুপহোলস থাকবে, সেগুলো ফ্ল্যাগস দিয়ে বন্ধ করাই হবে আমার কাজ।’

সুষ্ঠু নির্বাচনের জন্য কী কী ব্যবস্থা নেবেন, জানতে চাইলে নবনিযুক্ত সিইসি বলেন, ‘আমি এমন একটা পরিবেশ সৃষ্টির উদ্যোগ নেব, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারবে। সেই ব্যবস্থা আমি করব। সেটাই আমার কমিটমেন্ট এবং চেষ্টা হবে।’

সিইসি হিসেবে এখনো আনুষ্ঠানিকভাবে কাগজপত্র পাননি জানিয়ে এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘এটি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। বর্তমান সময়ের প্রেক্ষাপটে দায়িত্বটা আরও গুরুত্বপূর্ণ হয়ে গেছে। মানুষের যে আত্মত্যাগ ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ গত তিনটা ইলেকশনে মানুষ ভোট দিতে পারেনি। এই অধিকার প্রতিষ্ঠার যে গুরুদায়িত্ব সেটা কাঁধে নিয়েই আমি আগাব। আগের নির্বাচনগুলো থেকে আমি আমি একটা শিক্ষা পেয়েছি। সেটা থেকে শিক্ষা নিয়ে সেরকম নির্বাচন যেন না হয় সেরকম ব্যবস্থা নেব।’

আজ অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে সিইসি করে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নির্বাচন কমিশনার পদে যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category