শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে: মির্জা ফখরুল
/ ২২৫ Time View
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২:০১ অপরাহ্ন

সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

ন্যাশনাল ডেস্ক:

গণঅভ্যুত্থানের বিজয় ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনও পরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র রুখে দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল অসলাম আলমগীর।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় সাংবাদিক আনসারীকে ‘বাংলাদেশের হিরো’ বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা সরকারের অত্যাচার-নির্যাতনে গত ১৫ বছরে অনেকেই নির্যাতন-নিপীড়নের স্বীকার হয়েছেন। অনেকেই দেশছাড়া হয়ে দীর্ঘদিন নির্বাসনে থেকেছেন। তবে, দেশপ্রেমিক জনতা দেশের বাইরে থেকেও গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করে গেছে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার বিপ্লবে এ বিজয় অর্জিত হয়েছে। এই বিজয়কে ধরে রাখতে হবে। যাতে সম্ভাবনাকে কাজে লাগানো যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category