শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
স্ত্রী তালাক দেওয়ার আনন্দে স্বামীর দুধ দিয়ে গোসল
/ ২১৪ Time View
শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৬:১০ অপরাহ্ন

স্ত্রী তালাক দেওয়ার আনন্দে স্বামীর দুধ দিয়ে গোসল

বাগেরহাট প্রতিনিধি:

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার ঘটনার আনন্দে দুধ দিয়ে গোসল করেছেন স্বামী শফিকুল ইসলাম (৩৮)।

 

শনিবার (২৪ আগস্ট) দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে কষ্ট পাওয়ার বদলে মনের আনন্দে পেড়িখালীর চেয়ারম্যানের মোড় এলাকায় জনসম্মুখে বালতি ভর্তি দুধ দিয়ে গোসল করেন তিনি।

 

শফিকুল বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নে পেড়িখালী গ্রামের আমীর আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

 

স্থানীয়রা জানান, শফিকুল দুধ দিয়ে গোসল করার খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। তাই বিষয়টি দেখতে প্রতিবেশীরা ও উৎসুক জনতা ভিড় জমান চেয়ারম্যানের মোড় এলাকায়।

এর আগে, গত ২০ আগস্ট তার স্ত্রী তাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেন। সেই ডিভোর্স পেপার হাতে পেয়ে স্বাক্ষরও করে পাঠিয়ে দেন তিনি।

 

প্রায় ১৬ বছর আগে বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের রুস্তম আলী সরদারের মেয়ে মুসলিমা বেগমের সঙ্গে দুই পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর তাদের জীবন সুখে শান্তিতে কেটে যাচ্ছিল। তাদের সংসারে লামিয়া খাতুন (১২) নামে একটি কন্যাসন্তান রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category