শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
স্বাভাবিক ছন্দে ফিরছে রাজধানীসহ সারা দেশ
/ ৪১৫ Time View
মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৪:১০ অপরাহ্ন

স্বাভাবিক ছন্দে ফিরছে রাজধানীসহ সারা দেশ

ন্যাশনাল ডেক্স:

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বেশ কয়েক দিনের সহিংসতা ও অস্থিরতার পর স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রাজধানীসহ সারা দেশ। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে মানুষ ও যানবাহনের চলাচল করতে দেখা যায়। তবে সড়কে গণপরিবহনের সংখ্যা ছিল খুবই কম।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে সড়কে রিকশা-সিএনজি ও ব্যক্তিগত বাহন ছাড়া গণপরিবহনের সংখ্যা কম। এ কারণে অনেকে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলছে দোকানপাট ও বিপণিবিতানও।

কথা হয় মোহাম্মদপুর থেকে কারওয়ান বাজারগামী বেসরকারি অফিস কর্মী মামুনুর রশীদের সঙ্গে।

তিনি বলেন, রাস্তায় গাড়ি কম। কিছু পথ হেঁটে, আবার কিছু পথ রিকশায় করে যাচ্ছি অফিসে। আশাকরি, এই অবস্থা আর থাকবে না। দু-এক দিনের মধ্যে আবার সব আগের মতো হয়ে যাবে।

একই কথা শেওড়াপাড়া থেকে ফার্মগেট আসা আলিফ হোসেনের মুখেও। তিনি এই প্রতিবেদককে বলেন, একটু সমস্যা তো হচ্ছেই গাড়ি কম থাকার কারণে। তবে এটা সাময়িক। অচিরেই এই অবস্থার অবসান হবে। আমরা আবারও আগের ন্যায় স্বাভাবিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে উঠবো।

এদিকে, আজ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা থাকলেও শিক্ষা কার্যক্রম সেভাবে শুরু হয়নি কোথাও। শিক্ষার্থীশূন্য দেখা গেছে বেশিরভাগ ক্লাসরুম। এমনকি বিদ্যালয় প্রাঙ্গনও ছিল ফাঁকা।

 

শিক্ষকরা বলছেন, সবার মধ্যে এখনও আতঙ্কের ছাপ রয়ে গেছে। তাই ক্লাসরুমে শিক্ষার্থীদের উপস্থিতি নেই। স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category