শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
৫ আগস্টের পর কেবল রাজনৈতিক সহিংসতায় নিহত ৬২৫
/ ২০২ Time View
শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২:৪৫ অপরাহ্ন
রাজনৈতিক সহিংসতায় গত দুই মাসে সারা দেশে অন্তত ৬২৫ জন নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। নিহতদের বেশির ভাগ পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
এর মধ্যে আগস্ট মাসে নিহত হয়েছে ৫৪১ জন এবং সেপ্টেম্বর মাসে ৮৪ জন। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গণপিটুনিতে নিহত হয় ৬৫ জন। অন্যদিকে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অন্তত ৯০ জন শ্রমিক নিহত হয়েছেন। আর সেপ্টেম্বর মাসে অন্তত ৮৩টি সহিংসতার ঘটনায় নিহত হয়েছে ১৬ জন এবং আহত হয়েছে অন্তত ৭০৬ জন।
সেপ্টেম্বরে উল্লেখযোগ্য বড় ঘটনার মধ্যে খাগড়াছড়ি ও রাঙামাটিতে বাঙালি-পাহাড়িদের মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় ছয়জন নিহত ও শতাধিক আহত হয়েছে। আশুলিয়া, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষের ঘটনায় একজন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়। এ সময় শতাধিক শ্রমিক আহত হয়েছেন। সেপ্টেম্বরে দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি মাজারে হামলার ঘটনায় আহত হয়েছে আরো শতাধিক মানুষ।
মানবাধিকার সংস্থা হিউম্যান সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। পুলিশ সদর দপ্তর ও র‌্যাবের সঙ্গে কথা বলেও প্রায় একই ধরনের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গেছে, মূলত মাঠ পর্যায়ে পুলিশের  অনুপস্থিতি, সরকার পরিবর্তনের পর পূর্ববিরোধ, দখলবাজি, আইনের তোয়াক্কা না করা, রাজনৈতিক বিরোধসহ সামাজিক নানা বিরোধে সহিংসতার এসব ঘটনা ঘটে।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের দুই মাস পূর্ণ হয়েছে ৮ অক্টোবর। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাধারণ মানুষের প্রধান চাওয়া ছিল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। তবে এ ক্ষেত্রে প্রত্যাশা অনুযায়ী কাজ না হওয়ায় সহিংসতার ঘটনা বেড়ে যায়। ফলে দেশে দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন জরুরি বলে মনে করছেন তাঁরা।
পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, সরকার পরিবর্তনের পর থানায় হামলার পাশাপাশি অনেক পুলিশ সদস্য নিহত হন। এ কারণে মাঠ পর্যায়ে পুলিশ সক্রিয় থাকতে পারেনি। এতে বাহিনীর সদস্যদের মনোবলও ভেঙে যায়। যার ফলে অপরাধ বেড়ে যায়।
সুত্র বাংলাদেশ বুলেটিন:
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category