শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
এবি পার্টিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি
/ ২২০ Time View
বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৭:৩১ অপরাহ্ন

এবি পার্টিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি

ন্যাশনাল ডেস্ক:

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

গুগল নিউজে ফলো করুন বায়ান্নর বাংলাদেশ

 

বুধবার (২১ আগস্ট) দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

 

এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশ অনুযায়ী ‘দ্য রিপ্রেজেনন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ চ্যাপ্টার ভিআইএ’ এর বিধান মোতাবেক প্রধান কার্যালয় সায়হাম স্কাই ভিউ টাওয়ার, ৪র্থ তলা, ৪৫ বিজয় নগর রোড, ঢাকা-১০০০ এ অবস্থিত আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করিয়াছে।

উক্ত দলের জন্য ‘ঈগল’ প্রতীক সংরক্ষণ করা হইয়াছে এবং উহার নিবন্ধন নং- ০৫০।

 

এর আগে, গত ১৯ আগস্ট রাজনৈতিক দল হিসেবে এবি পার্টিকে অবিলম্বে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এবি পার্টির নিবন্ধনের আবেদন খারিজ করে গত বছরের ২৪ জুলাই নির্বাচন কমিশন চিঠি দেয়। এই চিঠির বৈধতা নিয়ে দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী একই বছরের ২৩ আগস্ট রিটটি করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৩১ আগস্ট হাইকোর্ট রুল দেন।

 

রুলে রাজনৈতিক দল হিসেবে এবি পার্টিকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। পাশাপাশি এবি পার্টিকে নিবন্ধন না দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয় রুলে।

 

প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব ও উপসচিবকে রুলের জবাব দিতে বলা হয়। চূড়ান্ত শুনানি শেষে ১৯ আগস্ট রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে রায় দেন আদালত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category