শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রোববার থেকে পুরোদমে চলবে এনআইডি সেবা
/ ২০৮ Time View
বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ২:৩৯ অপরাহ্ন

রোববার থেকে পুরোদমে চলবে এনআইডি সেবা

ন্যাশনাল ডেস্ক:

নির্বাচন কমিশন সচিবালয়ের পাশাপাশি উপজেলাগুলোতে আজও বিঘ্নিত হয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম। তবে রোববার (২৫ আগস্ট) থেকে সারাদেশে পুরোদমে চলবে এই সেবা।

গুগল নিউজে ফলো করুন বায়ান্নর বাংলাদেশ

 

বৃহস্পতিবার (২২ আগস্ট) ইসি সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।

 

আন্দোলনকারীরা জানান, আগামী রোববার তাদের স্ব স্ব কর্মক্ষেত্রে যোগ দেওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে সেদিন থেকে এনআইডি সেবা পুরোদমে চালু হতে পারে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আমরা আজ ঢাকায় সেবা দিয়েছি। তবে জেলা ও উপজেলা থেকে আমাদের লোকবল কর্মসূচির জন্য ঢাকায় চলে আসায় স্থানীয় পর্যায়ে এ এনআইডি সংক্রান্ত অনেক সেবা মিলছে না।

এর আগে, বুধবার প্রধান উপদেষ্টা বরাবর ইসির পক্ষ থেকে চিঠি পাঠানোর কথা থাকলে তা পাঠানো হয়নি। এ বিষয়ে আন্দোলনকারীরা জানান, চিঠিতে তাদের আরও কিছু যৌক্তিক দাবি যুক্ত হওয়ার কারণে সংশোধন করা হচ্ছে। সংশোধন করে আবার ইসি সচিবের কাছে চিঠি দেবেন তারা। ইসি সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন। এরপর ওই চিঠি প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো হবে।

 

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশন সচিবালয়ও মনে করছে তাদের দাবিগুলো যৌক্তিক। কেননা আন্দোলনে থাকা ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) (২য় পর্যায়)’ প্রকল্পের জনবল এত বছর কাজ করায় যথেষ্ট পরিমাণে দক্ষতা অর্জন করেছে। তাই তাদের দাবিগুলো মেনে নেওয়া যায়।

 

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে আন্দোলনের ডাক দিয়ে এনআইডির সব জনবল বুধবার ঢাকায় চলে আসে। এতে সেদিন সাময়িক অসুবিধা হলেও বৃহস্পতিবার প্রায় সব সেবা বন্ধ হয়ে যায়। তবে নির্বাচন কমিশনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস পাওয়া সাপেক্ষে কর্মসূচি থেকে সরে আসার চিন্তা করছেন আন্দোলনকারীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category