শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ভারত কখনই বাংলাদেশের বন্ধু ছিল না: ইসলামী আন্দোলন
/ ২২৭ Time View
শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৩:১৭ অপরাহ্ন
ভারত কখনই বাংলাদেশের বন্ধু ছিল না: ইসলামী আন্দোলন
ন্যাশনাল ডেস্ক:

ভারত কখনই বাংলাদেশের বন্ধু ছিল না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। তিনি বলেন, মধ্যরাতে ত্রিপুরায় অবস্থিত ডম্বুর হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্টের স্লুইস গেট খুলে দিয়ে ভারত সেটিও প্রমাণই করল।

 

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর ভাটারাস্থ নগর উত্তর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

ফজলে বারী মাসউদ বলেন, ভারত সব সময়ই পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশকে হুমকির মুখে ফেলে দিয়েছে। কয়েকদিন আগে আমরা সিলেটে তার বাস্তব নমুনা দেখেছি। সেই রেশ না কাটতেই ২০ আগস্ট রাতে ডাকাতের মত আবারও পানি ছেড়ে দিয়ে কৃত্তিম বন্যা সৃষ্টি করেছে। এর ফলে জানমালের যে ক্ষতি বাংলাদেশের হয়েছে তার হিসাব অবশ্যই ভারতকে দিতে হবে।

 

তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে অভিন্ন নদীতে যেখানে বাঁধ নির্মাণ করেছে, আমরাও সেখানে অন্তর্বতী সরকারের সঙ্গে পরামর্শক্রমে দেশবাসীকে সঙ্গে নিয়ে ভারতের চাইতে অধিক উচ্চতাসম্পন্ন বাঁধ নির্মাণ করব।

সভায় সিনিয়ার সহ-সভাপতি আনোয়ার হোসেন, মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম, হাসমত আলী, ডা. মুজিবুর রহমান, বামুক সেক্রেটারি মুহাম্মাদ ইবরাহিম শেখসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category