শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাংলাদেশের মানুষের বাঁচা-মরা ভারত কখনই আমলে নেয় না: রিজভী
/ ২২৩ Time View
শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৩:২৩ অপরাহ্ন

বাংলাদেশের মানুষের বাঁচা-মরা ভারত কখনই আমলে নেয় না: রিজভী

ন্যাশনাল ডেস্ক:

বাংলাদেশের মানুষের বাঁচা-মরা ভারত কখনই আমলে নেয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

রিজভী বলেন, উজানের পানিতে দেশের ৯ জেলা তলিয়ে গেছে। লাখো মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিভিন্ন এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুইজনের মৃত্যুসহ ক্ষতিগ্রস্ত ৩০ লাখের কাছাকাছি মানুষ। ভয়াবহ এ অবস্থায় বন্যা আক্রান্ত জেলাগুলোতে ত্রাণ বিতরণ আরও বেশি জোরদার করতে হবে। এবারের বন্যা আড়াই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ।

 

তিনি বলেন, বাংলাদেশের মানুষ মনে করে উদ্দেশ্য সচেতনভাবেই ভারত ডুম্বুর বাঁধের গেইট খুলে দিয়েছে। প্রতিবেশী দেশ নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে বিপন্ন করছে। বাংলাদেশের মানুষের বাঁচা-মরা তারা কখনই আমলে নেয় না। বাংলাদেশ প্রশ্নে ভারত কখনই ন্যায়নীতির নির্দেশ গ্রাহ্য করেনি।

বিএনপির এই নেতা বলেন, বন্যা আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে তারেক রহমান বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সমর্থকবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দেশের সামর্থবান ও ধনী ব্যক্তিদেরকেও বন্যার্তদের সাহায্য-সহযোগিতার জন্য আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category