শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর ৬ দিনের রিমান্ডে
/ ২২৮ Time View
রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৩:১৭ অপরাহ্ন

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর ৬ দিনের রিমান্ডে

ন্যাশনাল ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় করা হত্যা মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

রোববার (২৫ আগস্ট) বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন শুনানি শেষে ছয়দিনের মঞ্জুর করেন।

 

কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত ছয়দিনের মঞ্জুর করেছেন।

 

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক মন্ত্রী ও এমপি গোলাম দস্তগীর গাজীকে কিশোর রোমান মিয়া হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত উভয়পক্ষের শুনানি শেষে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শনিবার রাতে গোলাম দস্তগীর গাজীকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ডিবির একটি দল শান্তিনগরে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে রূপগঞ্জের নবকিশলয় হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী রোমান মিয়া হত্যাকাণ্ডে গ্রেপ্তার দেখানো হয়। গত ২১ আগস্ট নিহতের খালা রিনা বাদি হয়ে মামলাটি করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category