শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
সমাজ থেকে সকল অন্যায়-অবিচার দূর করতে হবে: সেলিম উদ্দিন
/ ২২১ Time View
সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ২:৩৫ অপরাহ্ন

সমাজ থেকে সকল অন্যায়-অবিচার দূর করতে হবে: সেলিম উদ্দিন

ন্যাশনাল ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বলেছেন, সমাজ থেকে সকল দুষ্ট ক্ষত দূর করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। তিনি বলেন, সমাজে চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজ বদল হয়েছে। মাদকসহ সকল অন্যায়-অবিচার দূর করতে হবে। এসব দূর করতে না পারলে ছাত্র-জনতার এই আন্দোলন ব্যর্থ হবে।

 

সোমবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের টিবি গেট এলাকায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

জামায়াত নেতা সেলিম উদ্দিন আরও বলেন, দেশের সকল ক্ষেত্রে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠিত করতে আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। দেশ গড়ার কাজে নিজেদের দক্ষতা বাড়াতে হবে।

 

সাম্প্রতিক আন্দোলনে জামায়াত-শিবিরের ১৩৬ জন নেতাকর্মী শহিদ হয়েছে বলেও দাবি করেন তিনি।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের পর নতুন বাংলাদেশ গঠনে আলেম ওলামাদের করণীয় শীর্ষক এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসির আরাফাত।

 

সমাবেশে আরও বক্তব্য দেন বায়তুল মোকাররমের সিনিয়র খতিব মাওলানা মিজানুর রহমান, মাওলানা আ ন ম রশিদ আহমদ মাদানী, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, গাউসুল আজম মসজিদের ইমাম মুফতি মিজানুর রহমান প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category