শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
জামায়াতে যোগ দিতে লাগবে যাদের অনুমতি
/ ২৩১ Time View
বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

জামায়াতে যোগ দিতে লাগবে যাদের অনুমতি

ন্যাশনাল ডেস্ক:

বর্তমান পরিস্থিতিতে কেউ জামায়াতে ইসলামীতে যোগ দিতে চাইলে সংগঠনের ঊর্ধ্বতন নেতাদের অনুমতি নিতে হবে বলে জানিয়েছে দলটি।

 

সম্প্রতি সিলেটে এক ছাত্রলীগ নেতা জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়। এরপরই মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এমন বিবৃতি দেন।

 

গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, ‘অতি সম্প্রতি বিভিন্ন সংগঠন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে কিছু লোকের যোগদানের খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। জামায়াতে ইসলামী একটি ইসলামী রাজনৈতিক সংগঠন। যেকোনো ব্যক্তি জামায়াতে ইসলামীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একমত পোষণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করতে পারেন।’

 

তিনি বলেন, ‘বর্তমানে ছাত্র-জনতার বিপ্লবের পর আমরা এক বিশেষ পরিস্থিতি অতিক্রম করছি। জামায়াতে ইসলামী বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহিদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের শোকে অংশগ্রহণ করার কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি বন্যার্তদের সহযোগিতায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই সময়ে আমাদের প্রধান কাজ দেশ ও জাতির সংস্কারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা।’

তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর মহানগরী, জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে বিভিন্ন সংগঠন থেকে কেউ যোগদান করতে চাইলে ঊর্ধ্বতন সংগঠনের অনুমতি নিতে হবে। ইতোমধ্যেই যারা যোগদান করেছেন তাদের যোগদানের কার্যকারিতা স্থগিত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category