শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
গুম হওয়াদের পরিবারের জন্য সরকারি ভাতা চালুর দাবি ফখরুলের
/ ২০৬ Time View
শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৪:৪৩ অপরাহ্ন

গুম হওয়াদের পরিবারের জন্য সরকারি ভাতা চালুর দাবি ফখরুলের

ন্যাশনাল ডেস্ক:

গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর জন্য সরকারি ভাতা চালুর দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সংহতি সভায় এ কথা বলেন মির্জা ফখরুল।

গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘জাতিসংঘের মাধ্যমে গত ১৫ বছরে সংঘটিত গুমের তদন্ত নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি। সেইসঙ্গে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর জন্য সরকারি ভাতা চালুর দাবি জানাই।’

আবেগতাড়িত হয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘গুমের শিকার বাবাদের সন্তানদের অবস্থা দেখে একজন বাবা হিসেবে আমাকে কষ্ট দেয়। তাই গুমে জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘বিএনপি চায় অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বিএনপি।’

সেইসঙ্গে দেশে-বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে মন্তব্য করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category