শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
আগে সংস্কার, পরে নির্বাচন চান অলি আহমদ
/ ২২৫ Time View
শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৪:১৩ অপরাহ্ন

আগে সংস্কার, পরে নির্বাচন চান অলি আহমদ

ন্যাশনাল ডেস্ক:

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘সংস্কার হওয়ার আগে কোনো নির্বাচন হওয়া কোনো অবস্থাতেই বাঞ্ছনীয় না। সংস্কার সম্পন্ন করতে হবে। দেশের মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরিয়ে আনতে হবে।’

আজ শনিবার বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘যারা হাসিনার পদলেহী ছিল তারা এখনো চাকরিচ্যুতি হয়নি, দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো তদন্ত শুরু হয়নি, একজন লোককে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করলে সমস্যার সমাধান হবে না।’

তিনি বলেন, ‘যারা প্রকৃত পক্ষে দোষী, দেশের শত্রু, জনগণের শত্রু তাদের জেলে ঢোকাতে হবে, কঠোর ব্যবস্থা নিতে হবে। তা নাহলে এ দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না।’

এলডিপি প্রেসিডেন্ট বলেন, ‘এখনো মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না। কালকেও লুটেরাদের গাড়িগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য সাহায্য করেছে। শুধু পদচ্যুতিই যথেষ্ট নয়, এদের ধরিয়ে দিতে হবে, পুলিশে দিতে হবে।’

মতবিনিময়কালে ড. মুহাম্মদ ইউনূসের কাছে পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনে ৮৩টি প্রস্তাব দিয়েছে এলডিপি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category