শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
সব ক্ষেত্রে কর্মচারীদের জবাবদিহিতা থাকতে হবে
/ ২০৪ Time View
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন

সব ক্ষেত্রে কর্মচারীদের জবাবদিহিতা থাকতে হবে

ন্যাশনাল ডেস্ক:

শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সব ক্ষেত্রে কর্মচারীদের জবাবদিহিতা থাকতে হবে। একই সঙ্গে তাদের দায়িত্বশীলতারও পরিচয় দিতে হবে।  বুধবার (৪ সেপ্টেম্বর) সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)-তে অনুষ্ঠিত ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। বিপিএটিসি-র রেক্টর সাঈদ মাহবুব খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সরকারি কর্মচারীদের মূল কাজ হলো জনগণকে সেবা দেয়া। উদাহরণস্বরূপ বলা যায় কৃষি বিভাগ কৃষকদের, মৎস্য বিভাগ মৎস্যজীবীদের যেমন সাহায্য করবে তেমনি পুলিশ বিভাগ পুলিশি বিষয়ে জনগণকে সহায়তা করবে।

সরকারি চাকরিজীবীদের দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে নিজেকে গড়ে তুলতে ও দেশের মানুষের কল্যাণে কাজ করার তাগিদ দেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন। তিনি বলেন, জনগণকে সেবাদানে পারদর্শিতা ও আন্তরিকতা হবে একজন সরকারি কর্মচারীর দক্ষতা ও যোগ্যতার মাপকাঠি। ধর্ম, লিঙ্গ, ধনী-দরিদ্র ভেদাভেদ না করে সব নাগরিককে সমানভাবে সেবা দেয়ার মানসিকতা লালন করতে হবে।

উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার এক অবিস্মরণীয় অভ্যুত্থান পরবর্তীতে আমরা এক নতুন যাত্রা শুরু করেছি। সে যাত্রা ন্যায্যতার, ন্যায়ের ও সমতাপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার। নিকট অতীতের সুশাসনের অভাবজনিত কারণে এ চলার পথ কণ্টকাকীর্ণ। আমি মনে করি, সুচিন্তিত ও সুপরিকল্পিত পদক্ষেপ ও কর্মসূচি ছাড়া গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদের সামনে ভিন্ন কোনো পথ নেই। এই বিশাল কর্মযজ্ঞের সফল বাস্তবায়নে প্রয়োজন প্রশিক্ষিত সরকারি কর্মচারী। ছাত্র-জনতার অপরিমেয় আত্মত্যাগের মধ্য দিয়ে যে জনপ্রত্যাশা, তা অবশ্যই আপনাদের পূরণ করতে হবে।

এদিন বিসিএস ৩৫ থেকে ৪০তম ব্যাচের বিভিন্ন ক্যাডারের ৩৫৪ জন কর্মকর্তা ৯ মার্চ ২০২৪ হতে ৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ছয় মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category