শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
এখনো দখলবাজি-চাঁদাবাজি চলছে: ফয়জুল করিম
/ ২১১ Time View
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১:৪৪ অপরাহ্ন

এখনো দখলবাজি-চাঁদাবাজি চলছে: ফয়জুল করিম

পিরোজপুর প্রতিনিধিইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ৫ আগস্ট যে উদ্দেশ্য নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা শহীদ হয়েছেন, সে উদ্দেশ্য পূরণ হয়নি। এখনো দখলবাজি, চাঁদাবাজি চলছে।

আজ বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর জেলা শহরের ডাকঘর সড়কে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ভারতের পানি আগ্রাসন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার’ দাবিতে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

গণসমাবেশে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার যেহেতু একটি গণবিপ্লবের মধ্য দিয়ে জনগণের অভিপ্রায়ে গঠিত হয়েছে, তাই এ সরকারকে সকল গণহত্যা, গুম, খুন ও অন্যায়ের বিচার করতে হবে।

এ সময় তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা চাঁদাবাজি করতে আসবে তাদের এলাকা থেকে চিরতরে বিতারিত করতে হবে।

এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকারের পক্ষে যেহেতু রাজনৈতিক ঐকমত্য রয়েছে তাই দেশকে এবং দেশের রাজনীতিকে সঠিক জায়গায় নিয়ে আসার ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে অন্তবর্তীকালীন সরকার যদি প্রাপ্ত সুযোগকে কাজে লাগিয়ে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ গ্রহণ না করে তাহলে হাজারো ছাত্র-জণতার রক্তদান ব্যর্থ হবে।

ফয়জুল করিম বলেন, সামনের দুর্গা পূজায় এই পিরোজপুরের হিন্দু ধর্মাবলম্বীরা বড় আয়োজন করবেন। তবে ধর্ম যার যার উৎসব তার তার। এনিয়ে কোনো ষড়যন্ত্র হলে ইসলামী আন্দোলনের কর্মীরা তা প্রতিহত করবে।

ইসলামী আন্দোলনের পিরোজপুর জেলার সভাপতি মাওলানা মো. ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রধান উপদেষ্টা হাফেজ মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category