বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
হাসিনাকে দেশে ফিরিয়ে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি মামুনুল হকের
/ ২৩৯ Time View
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১:৪৬ অপরাহ্ন

হাসিনাকে দেশে ফিরিয়ে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি মামুনুল হকের

ন্যাশনাল ডেস্ক:

জাতিসংঘের মাধ্যমে বন্দি চুক্তির বিনিময়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। গতকাল বুধবার রাত ৮টার দিকে শরীয়তপুর পৌরসভা বালুর মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং নৈরাজ্যবিরোধী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, ‘আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশে কোনো বিদেশি রাষ্ট্রের প্রভুত্ব, কোনো বৈষম্য থাকবে না। সেই বাংলাদেশে রাষ্ট্রের মানুষের ভোটাধিকার প্রয়োগের অধিকার থাকবে এবং মানুষ স্বাধীনভাবে তার মতপ্রকাশ করতে পারবে।’

তিনি বলেন, ‘আমাদের এই দেশ সম্প্রীতির ইতিহাস বহন করে। আমরা এই বন্ধন অটুট ও অবিচল রাখতে চাই। আওয়ামী লীগ সরকার সব সময় সংখ্যালঘুদের রাতের অন্ধকারে কালনাগীনি হয়ে ছোবল মারত, আর দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়ত। এদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাত শেখ হাসিনার হেলমেট লীগ।’

শেখ হাসিনা সম্পর্কে মামুনুল হক আরও বলেন, ‘শেখ হাসিনা ৫০ বছর রাজনীতি করেছেন, তার ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য। তার রাজনীতির মূল দর্শন ছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা। তবে এ বিষয়ে তিনি সফল হয়েছেন।’

বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমদ উসমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

এসময় আরও উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী সহ দলীয় কেন্দ্রীয় ও জেলার বিপুল সংখ্যক নেতারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category