শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
প্রায় ৩ ঘণ্টা পর শাহবাগ ছাড়লো ‘হিন্দু জাগরণ মঞ্চ’, যান চলাচল শুরু
/ ১৯৬ Time View
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫৯ অপরাহ্ন

প্রায় ৩ ঘণ্টা পর শাহবাগ ছাড়লো ‘হিন্দু জাগরণ মঞ্চ’, যান চলাচল শুরু

ন্যাশনাল ডেস্ক:

পৌনে তিন ঘণ্টা অবরোধের পর শাহবাগ ছেড়েছে ‘হিন্দু গণজাগরণ মঞ্চ’। এতে শাহবাগ এলাকায় যান চলাচল শুরু হয়েছে। তবে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কর্মসূচি আজকের মতো সমাপ্ত ঘোষণা করে সড়ক থেকে উঠে যান তারা।

এর আগে, শুক্রবার বিকেলে ধর্মীয় উপাসনালয়, ঘর-বাড়িতে হামলার অভিযোগ এনে তা বন্ধ ও নিরাপত্তা দেয়াসহ ৮ দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে হিন্দু জাগরণ মঞ্চ। ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

প্রসঙ্গত, গত মাসেও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। সে সময় তারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া ও পুনর্বাসনের দাবি জানান। তাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে, সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রণয়ন, মন্ত্রণালয় গঠন, দুর্গাপূজার ছুটি পাঁচদিন করা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category