বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ক্যাম্পাসে রাজনীতি চান না ঢাবির একদল শিক্ষার্থী
/ ২২৭ Time View
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২:২৬ অপরাহ্ন

ক্যাম্পাসে রাজনীতি চান না ঢাবির একদল শিক্ষার্থী

ক্যাম্পাস:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ চেয়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। দেরি না করে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে তারা এ দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতির কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে নিপীড়িত ছিল। শিক্ষার্থীদের ঘোষিত ৯ দফার মধ্যেও ক্যাম্পাসগুলোতে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ হওয়ার কথা ছিল। রাজনীতি নিষিদ্ধ না হলে ক্লাসে ফিরবেন না বলেও জানিয়েছেন এ শিক্ষার্থীরা।

আন্দোলনের সংগঠক সানজিদা ইতি বলেন, আমাদের রাজনীতির জন্য ডাকসু রয়েছে। আমরা গবেষণাধর্মী ও শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় চাই।

তিনি বলেন, আমাদের ৯ দফার মধ্যেও ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথা ছিল। আমাদের পূর্ণ স্বাধীনতা এখনও আসেনি। অনতিবিলম্বে দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

রাইফুর রহমান রাজীব নামে আরেক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো দলীয় রাজনীতি চায় না। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে আমরা মতামত নিতে গেলে দেখি, অধিকাংশ শিক্ষার্থীই রাজনীতির বিপক্ষে। আমরা এ রাজনীতি নিষিদ্ধ চাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category