শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
১৫ বছর বঞ্চিত ২৫০০ কর্মকর্তার আবেদন, পাবেন ক্ষতিপূরণ
/ ২০৩ Time View
সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৯ পূর্বাহ্ন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমিটি

১৫ বছর বঞ্চিত ২৫০০ কর্মকর্তার আবেদন, পাবেন ক্ষতিপূরণ

ন্যাশনাল ডেস্ক

পদোন্নতি এবং সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত অবসরপ্রাপ্ত প্রায় ২ হাজার ৫০০ কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন। সিনিয়র সচিব মোখলেস উর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, এ বিষয়ে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের মোখলেস উর রহমান বলেন,  আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে বঞ্চিতদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

জনপ্রশাসন সচিব বলেন, ২০০৯ থেকে ২০২৪-এর আগস্ট পর্যন্ত প্রশাসনে বঞ্চিত হয়েছেন এমন কর্মকর্তাদের তালিকা তৈরি করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হ

তিনি জানান, এখন পর্যন্ত প্রশাসনে বঞ্চিতদের আড়াই হাজার আবেদন জমা হয়েছে। তিন মাসের মধ্যে কমিটি এ তালিকা জমা দেবে।

সবার আগে আর্থিক ক্ষতিপূরণের বিষয় বিবেচনা করা হবে বলে জানান ড. মো. মোখলেস উর রহমান।

তিনি বলেন, পরে যারা এখনও কর্মক্ষম কিন্তু চাকরি চলে গেছে তাদের ফিরিয়ে আনা হবে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category