শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ঢাকার যানজট নিরসনে সমাধান খোঁজার নির্দেশ ড. ইউনূসের
/ ২০৪ Time View
সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৪ অপরাহ্ন

ঢাকার যানজট নিরসনে সমাধান খোঁজার নির্দেশ ড. ইউনূসের

ন্যাশনাল ডেস্ক:

রাজধানীতে যানজটের সমস্যা নিরসনে পুলিশ ও বুয়েটের বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুজন নগর ট্রাফিক ব্যবস্থা বিশেষজ্ঞের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এ বৈঠকে ডিএমপির শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

প্রায় দুই কোটি অধিবাসীর মহানগরী ঢাকায় ডিএমপিকে যানজট নিরসনের ‘দ্রুত ও কার্যকরী উপায়’ খুঁজে বের করতে বলেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, আমাদের যানজটের চাপ কমাতে হবে। খুব দ্রুতই আমাদের একটা সমাধান বের করতে হবে।’

এ সময় যানজট নিরসনের কিছু পাইলট বা পরীক্ষামূলক কর্মসূচি হাতে নেওয়ার নির্দেশ দেওয়া হয় ট্রাফিক পুলিশকে। যেমন ছোট স্টপেজগুলোতে বাস থামানোর সময়কে ২-৩ টি গুরুত্বপূর্ণ রাস্তায় দুই মিনিটের কম সময় সীমাবদ্ধ করা এবং পরবর্তীতে শহরের অন্যান্য রাস্তায়ও এ ধরনের পদ্ধতি ব্যবহার করা।

বৈঠকে অংশ নেওয়া বুয়েটের বিশেষজ্ঞদের তাদের ছাত্রদের সাহায্য নিয়ে অন্তত একটি ট্রাফিক করিডরে যানজট কমানোর দেশীয় সমাধান খুঁজে বের করতে বলা হয়েছে। স্থানীয় দক্ষতা বা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ট্রাফিক সিগন্যালের ব্যবস্থাও ঠিকঠাক করতে বলা হয় তাদের।

বৈঠকে একটি প্রেজেন্টেশন দেন বুয়েটের পরিবহণ ও ট্রাফিক ব্যবস্থা বিশেষজ্ঞ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, শুধু ঢাকা শহরে যানজটের কারণে প্রতি বছর অন্তত ৪০ হাজার কোটি টাকা ক্ষতি হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) নাজমুল হাসান বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও ট্রাফিক পুলিশ মোতায়েন করার পর ট্রাফিক পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ সম্পূর্ণ মোতায়েন আশা করা হচ্ছে।

বৈঠকে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল হাফিজ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক মো. হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category