শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ফেস অব সাউথ এশিয়া অ্যাওয়ার্ড পেলেন শাখাওয়াত হোসেন
/ ২১১ Time View
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১৭ অপরাহ্ন

ফেস অব সাউথ এশিয়া অ্যাওয়ার্ড পেলেন শাখাওয়াত হোসেন

ন্যাশনাল ডেস্কইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাখাওয়াত হোসেন দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ ফেস অব সাউথ এশিয়া অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। গতকাল শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে ট্যুরিজম এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (এসএটিএ) ২০২৪ -এর অষ্টম আসরে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

দক্ষিণ এশীয় পর্যটন শিল্পের বৃদ্ধি এবং বিকাশে ব্যতিক্রমী অবদানের জন্য স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়। নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী বদ্রী প্রসাদ পান্ডে পুরস্কারটি মো. শাখাওয়াত হোসেনের হাতে তুলে দেন।

এ অর্জন সম্পর্কে মো. শাখাওয়াত হোসেন বলেন, মর্যাদাপূর্ণ এ স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমি আমাদের প্রতিষ্ঠানের চেয়ারপারসন সেলিনা আলী, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী এবং পরিচালনা পর্ষদের কাছ থেকে যে আস্থা ও সমর্থন পেয়েছি, এই পুরস্কারটি তার প্রমাণ। আমি আমার দলের সম্মিলিত প্রচেষ্টা এবং বাংলাদেশে আমাদের অংশীদার, স্টেকহোল্ডার এবং ট্যুরিজম শিল্পের সমর্থনের প্রশংসা করছি। এশিয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম মার্কেটে আমি আমাদের দেশের পর্যটন সম্ভাবনাকে আরও উদ্ভাবনী করতে এবং দক্ষিণে একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, ২০ বছরেরও বেশি সময় ধরে মো. শাখাওয়াত হোসেন বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে পিএইচডি করছেন এবং একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। বর্তমানে তিনি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সিইও হিসেবে কর্মরত রয়েছেন। সেইসঙ্গে ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হানসা প্রিমিয়াম রেসিডেন্সেরও দেখভাল করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category