শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
দুর্নীতি বিচার বিভাগের অন্যতম চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল
/ ২০৬ Time View
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৩৩ অপরাহ্ন

দুর্নীতি বিচার বিভাগের অন্যতম চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল

ন্যাশনাল ডেস্ক

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, দুর্নীতি বিচার বিভাগের অন্যতম চ্যালেঞ্জ। বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করতে হবে, রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। ফ্যাসিবাদের দোসররা এখনো বিচার বিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে।

আজ শনিবার সকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, দুর্নীতি বিচার বিভাগের অন্যতম চ্যালেঞ্জ। এই দুর্নীতি বুদ্ধিবৃত্তিকও হতে পারে। বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করতে হবে, রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। দুর্নীতির প্রচলিত ধারণা অর্থনৈতিক লেনদেনকে বোঝালেও বুদ্ধিবৃত্তিক দুর্নীতি ডায়নামাইটের চেয়েও ধ্বংসাত্মক, ক্যানসারের চেয়েও মরণঘাতী। সুতরাং, শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সব জায়গা থেকে দুর্নীতি নির্মূল করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব এবং এটি বড় চ্যালেঞ্জ।

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, ‘বিগত দেড় দশকে গুম-খুনের মাধ্যমে ভোট ও নাগরিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। বিপ্লব পরবর্তী বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার একটি সুযোগ আমরা পেয়েছি। সব অবস্থায় আইনের শাসনকে মূল্য দিতে হবে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category