শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার খবর গুজব: জনপ্রশাসন সচিব
/ ২২৬ Time View
রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন

 

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার খবর গুজব: জনপ্রশাসন সচিব

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা হচ্ছে বলে যে খবর ভাসছে, এটা গুজব বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। আজ রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জনপ্রশাসন সচিব বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে। চলতি বছরও ৩১ জুলাইয়ের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে বলে জানান তিনি।

মোখলেস উর রহমান জানান, ১৯৭৯ সালের সরকারি বিধি অনুযায়ী সরকারি সিলযুক্ত খামে হিসাব জমা দিতে হবে। ভুল বা অসত্য তথ্য দিলে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। সম্পদ বিবরণীর তথ্য আদালত বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হস্তান্তরযোগ্য নয়। একইসঙ্গে এটি গোপনীয় দলিল, তাই তথ্য অধিকার আইন প্রযোজ্য হবে না।

তিনি আরও জানান, হিসাব জমা না দিলে লঘুদন্ড দেয়া হবে; তারপরও না দিলে গুরুদণ্ড দেয়া হয়। লঘুদণ্ড হিসেবে তিরস্কার, ধমক, পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত করা হবে। আর গুরুদণ্ড হিসেবে নিম্ন বেতন গ্রেডে নামানোসহ আইনানুগ বাধ্যতামূলক অবসর প্রদান, চাকরি থেকে অবসর ও বরখাস্ত করা হবে বলে জানান তিনি।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category