শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
হত্যা মামলায় গ্রেফতার আনিসুল-মামুন
/ ২১৪ Time View
সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৫২ পূর্বাহ্ন

হত্যা মামলায় গ্রেফতার আনিসুল-মামুন

ন্যাশনাল ডেস্ক

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আরও হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে খিলগাঁও থানার হত্যা মামলায় আনিসুলকে এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার দুই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে মামুনকে।

এ বিষয়ে পুলিশের আবেদনের ওপর শুনানি করে সোমবার তা মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী।

এদিন সকাল ৮টায় তাদেরকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর দুই থানার হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ।

বিচারক তা মঞ্জুর করলে আসামিদের জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন।

শুনানিতে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন আসামিদের জামিন চাইলে তা নাকচ করে দেন বিচারক।

দুই আসামিকেই খিলগাঁওয়ের মোহাম্মদ জুবায়ের আহমাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, সরকার পতনের দিন গত ৫ অগাস্টে খিলগাঁও চৌরাস্তায় পুলিশের এলোপাতাড়ি গুলিতে জুবায়ের গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আর উত্তরা পশ্চিম থানার সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category