শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ
/ ২২১ Time View
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১:১৮ অপরাহ্ন

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

ন্যাশনাল ডেস্ক

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তার নিজ দল আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন দলটি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। গতকাল সোমবার প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউব চ্যানেল কনকসারোয়ারনিউজের আলাপচারিতায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সোহেল তাজের কাছে কনক সারোয়ার জানতে চান যে, দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় কেন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন? জবাবে সোহেল তাজ বলেন, ‘দায়িত্ব নেওয়ার সময় আমি ইন্সপায়ার্ড (অনুপ্রাণিত) ছিলাম যে বাংলাদেশে একটি গুণগত চেঞ্জ (পরিবর্তন) আসবে। একটা সিস্টেমিক চেঞ্জ (পদ্ধতিগত পরিবর্তন) আসবে। আমি সেই বিশ্বাস থেকে ইলেকশন (নির্বাচন) করেছিলাম। প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম।’

তিনি বলেন, ‘বাট আই ফিল কমপ্লিটলি বিট্রেইড (আমি পুরোপুরি বিশ্বাসঘাতকতা অনুভব করেছি)। আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর ওপর। শি বিট্রেইড মি (তিনি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন)। শি বিট্রেইড দ্য পার্টি (তিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে), আওয়ামী লীগ। শি বিট্রেইড বাংলাদেশ (তিনি বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন)।’

এর কারণ হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিকজ (কারণ) আমরা যে দিনবদলের সনদ, যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করব সেটা করতে হলে প্রথম ছয়মাসেই সেই চিত্র পাওয়া যেত। কিন্তু আমরা তো সেদিকে যাইনি, বরং গতানুগতিক পলিটিক্যাল কালচার মেইনটেন (রাজনৈতিক সংস্কৃতি সংরক্ষণ) করে আমরা সেটাকে আরও ধ্বংসের পথে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে দলের সাবেক সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ ও সাবেক আহ্বায়ক জোহরা তাজউদ্দীনের ছেলে সোহেল তাজ বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না; হত্যা, গুম-খুন-দুর্নীতির সঠিক বিচার হলে এমনিতেই আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে।’

এ ছাড়া এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এ আলাপচারিতায় সোহেল তাজ বিডিআর বিদ্রোহ, জেলহত্যা, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, বদলি বাণিজ্য, ক্ষমতার বাইরে থাকা ও ক্ষমতায় থাকা শেখ হাসিনার বদলে যাওয়া, জুলাই অভ্যুত্থানে গণহত্যার পরও নিজের বোন সিমিন হোসেন রিমির আওয়ামী লীগে থাকা এবং দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category