শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
গয়েশ্বর-রিজভীসহ বিএনপির ১০২ নেতাকে মামলা থেকে অব্যাহতি
/ ২১৮ Time View
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০২ অপরাহ্ন

গয়েশ্বর-রিজভীসহ বিএনপির ১০২ নেতাকে মামলা থেকে অব্যাহতি

বিশেষ ক্ষমতা আইনে রাজধানীর শাহবাগ থানার করা একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির আরও ১০২ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহীম মিয়ার আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য্য ছিল। এদিন মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আসামি পক্ষের আইনজীবীরা আবেদন করেন। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান না থাকায় আদালত তাদের অব্যাহতি প্রদান করেন।

অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বিএনপি নেতা সাইফুল ইসলাম নিরব, অ্যাডভোকটে শিমুল বিশ্বাস, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু ও ইসহাক আলী সরকার।

আসামি পক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিষয়টি নিশ্চিত বরেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৩০ জানুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ অন্যান্য আসামিদের বকশি বাজারের বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ টাস্ট ও জিয়া চ্যারিটেবল টাস্ট দুর্নীতি মামলায় হাজিরার দিন ধার্য ছিল। এদিন আসামিরা হাইকোর্টের মাজার গেইটের সামনের রাস্তার উপর চারদিকে যানবাহন চলাচল বন্ধ করে স্লোগান দিতে থাকেন। এসময় আসামিদের পুলিশ বাধা দিলে তারা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করেন। এছাড়া সরকারি কাজে বাধা ও বিভিন্ন গাড়ির গ্লাস ভাংচুর করে। এ ঘটনায় ওই দিনই শাহবাগ থানার এসআই চম্পক চক্রবর্তী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ২৮ জানুয়ারি ডিবি পুলিশের এসআই আব্দুল করিম বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বিএনপি নেতা সাইফুল ইসলাম নিরব, শিমুল বিশ্বাস, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু, ইসহাক আলী সরকারসহ ১০২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category