শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি
/ ২২৬ Time View
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৯:১৮ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি ও মানহানির অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় মাসুম বিল্লাহ নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কলাপাড়া চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায় এ নির্দেশ দেন।

মামলার বাদী উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের আবুল হাসেম খানের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাসান মাহমুদ।

মামলায় বলা হয়, চলতি বছরের ২ মে ড. ইউনূস একটি মামলায় হাজিরা শেষে আদালতের বাইরে এলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন, যা বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয়। অভিযুক্ত ওই ভিডিও শেয়ার করেন এবং মন্তব্য করেন ‘আপনাকে দেখে মনে হয় আমেরিকার দালাল’। এতে বাদীর হৃদয়ে রক্তক্ষরণ হয়। এছাড়াও আসামি এলাকায় ড. ইউনূসকে নিয়ে সুদখোরসহ বিভিন্ন মানহানিকর উক্তি প্রকাশ করেন এবং ড. ইউনূসকে একা পেলে গুলি করে হত্যার হুমকি দেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. মাসুম বিল্লাহ গণমাধ্যমকে বলেন, বাদী আমার আপন চাচাত ভাইয়ের ছেলে। গ্রামের স্কুলের নিয়োগ সংক্রান্ত দ্বন্দ্বের জেরে আমার বিরুদ্ধে এমন ‘কাল্পনিক’ মামলা করেছে। এছাড়াও ঘটনার সময়ে আমি গ্রামে নয় অফিসে ছিলাম, অফিসের হাজিরা খাতায় আমার স্বাক্ষর রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category