শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
কলকাতার একটি পার্কে আড্ডা দিতে দেখা গেছে
/ ২২০ Time View
মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৬:১২ অপরাহ্ন

আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারতের কলকাতার একটি পার্কে আড্ডা দিতে দেখা গেছে।

গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান। মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি। দূর থেকে দেখে চেনার উপায় নেই গত ৫ আগস্টের আগে তারই নির্দেশে সারাদেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চলেছে।

কলকাতার ইকো পার্কে চ্যানেল২৪-এর ক্যামেরায় ধরা পড়েছেন আওয়ামী লীগের আরও কয়েক নেতা। তারা হলেন অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের বড় ছেলে ঢাকা-৭ আসনের সাবেক এমপি সোলায়মান সেলিমসহ আরও কয়েকজন।

প্রতিবেদনে বলা হয়, পার্কে তাদের আড্ডা বেশীক্ষণ স্থায়ী হয়নি। বাংলাদেশিরা সেখানে জড়ো হওয়ায় দ্রুতই সটকে পরেন তারা। ভিডিও করতে বাধা আসে কয়েকজন অপরিচিত মানুষের কাছ থেকে।

আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরতে না পারলেও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category