শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
শেখ হাসিনা আরব আমিরাতে আজমান শহরে আশ্রয় নিয়েছেন
/ ২২৮ Time View
সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৮:২৬ পূর্বাহ্ন

পদত্যাগ করে দেশত্যাগ করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারত ছেড়েছেন! এমন গুঞ্জন উঠেছে সর্বত্র। বেশ কয়েকটি সূত্র ও গণমাধ্যম এমন তথ্য দিয়েছে।

তবে নিশ্চিতভাবে কোন সূত্রই বিস্তারিত জানাতে পারেনি।

তাদের বক্তব্য- ভারত ছেড়ে শেখ হাসিনা আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন।

সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ করা হয়েছে যে, আরব আমিরাতের আজমানে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে। সম্প্রতি তাকে দেশটিতে দেখা গেছে। সেখানে তিনি তার পরিবার সহ শীর্ষ কয়েকজন নেতাদের আশ্রয়ের বিষয়ে কাজ করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তিনি এ বিষয়ে সহযোগিতা করছেন বলে জানায় সূত্রগুলো।

তবে ঠিক কবে নাগাদ শেখ হাসিনা আরব আমিরাতে পৌঁছেছেন অথবা তিনি সত্যিই যে ভারত ছেড়েছেন, তার কোন তথ্য দায়িত্বশীল পক্ষ নিশ্চিত করতে পারেনি। এমনকি ভারতের পক্ষ থেকেও এমন কোন বক্তব্য দেওয়া হয়নি।

এর আগেও এমন গুঞ্জন রটে যে, পদত্যাগ করে দেশত্যাগের পর ভারতে গিয়ে সেখান থেকে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন।

তবে সে সময় তার ছেলে সজিব ওয়াজেদ জয় নিশ্চিত করে বলেন যে, তার মা ভারতেই আছেন এবং কোথাও আশ্রয় চাননি।

এদিকে আন্তর্জাতিক কূটনীতিক মহলে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মোদি সরকারকে দেশের ভেতরে-বাইরে যথেষ্ট চাপের মুখে পরতে হয়েছে। এনিয়ে মোদি সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বলে বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানায়।

উল্লেখ্য, গত ৫ আগষ্ট বাংলাদেশে ছাত্রজনতার অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করে ভারতে চলে যান। সেখানে তিনি গত দুই মাস অবস্থান করেন। দেশটিতে শুধু তিনি নন, রয়েছেন আওয়ামী লীগের অনেক নেতা ও শেখ হাসিনা সরকারের সময়কার অনেক কর্মকর্তাও।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category