শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ
/ ২০৮ Time View
সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৮:৩২ পূর্বাহ্ন

সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই জানিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘সম্পাদক ও মালিকরাই ওয়েজ বোর্ডের বিরোধিতা করেন। অনেক প্রতিষ্ঠান এখনও বেতন ঠিকমতো দেয় না, আর বেতন ছাড়া পেশাদারিত্ব থাকে না। ওয়েজ বোর্ডসহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে।’

আজ সোমবার গণমাধ্যম সংস্কার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে এ কথা জানান নাহিদ ইসলাম।

সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলেও জানান এ তথ্য উপদেষ্টা।

সাংবাদিকতাকে পেশাদার করার চেষ্টা করা হবে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘সামনের দিকে তাকাতে চাই, কীভাবে সাংবাদিকতা পেশাদারিত্বে নেওয়া যায়। তরুণরা এই পেশা নিয়ে উদ্বিগ্ন। মুক্ত গণমাধ্যমের জন্য সাংবাদিকতায় পেশাদারিত্ব প্রয়োজন।’

ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, ‘আন্দোলনে সাটডাউনের কর্মসূচি ইলেকট্রনিক মিডিয়া কোনো তথ্য প্রচার করেনি। কেন করতে পারিনি সেটাও জানি। এসময় ডিএফপির পত্রিকায় প্রচারের সংখ্যায় স্বচ্ছতা আনা হবে বলেও জানান নাহিদ।’

আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়সিফসহ সাংবাদিকরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category