শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
যৌথ বাহিনীর পরিচয়ে ব্যবসায়ীর বাসায় ডাকাতি, গ্রেপ্তার ১১
/ ২১২ Time View
রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ১২:৫২ অপরাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে যৌথ বাহিনীর পরিচয়ে ব্যবসায়ীর বাসায় ঢুকে ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৮ জনকে র‌্যাব এবং ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এ তথ্য নিশ্চিত র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনীম ফেরদৌস সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনী থেকে চাকরিচ্যুত ও তিনজন বেসরকারি ব্যক্তি। আটকদের থেকে প্রায় ৭ লাখ টাকা ও কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান চলছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে।’

জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে ব্যবসায়ী আবু বকরের বাড়িতে যৌথ বাহিনীর পরিচয়ে ঢুকে সংঘবদ্ধ ডাকাত দল ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে। পরে গতকাল রাতে ব্যবসায়ী আবু বকর এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। এরপরই অভিযান শুরু হয়।

ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।’

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার বলেন, ‘মুখে মাস্ক লাগিয়ে সেনাবাহিনীর পোশাক পরে আসা লোকজনকে দেখে দারোয়ান গেট খুলে দেয়। এরপর তারা তিনতলায় আবু বকরের ফ্ল্যাটে যায়। র্যাবের জ্যাকেট পরা ও সাদা পোশাকের লোকজনও ছিল তাদের সঙ্গে।’

ওসি আরও বলেন, ‘সেনাবাহিনীর পোশাক পরা যে কয়জন এসেছিল, তারা এমনভাবে এসেছিল যে বোঝার উপায় নেই তারা সেনাবাহিনীর সদস্য নয়। হেলমেটটা দেখেও সন্দেহ করার উপায় নেই।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category