শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
যে কারণে রাষ্ট্রপতির অপসারণ চায় না বিএনপি
/ ২১১ Time View
বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৩:১১ অপরাহ্ন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ এই মুহূর্তে বিএনপি চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য।

রাষ্ট্রপতির অপসারণ নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, এতে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হবে। তাই এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ চায় না বিএনপি।

বিএনপির এই নেতা আরও বলেন, রাষ্ট্রপতি পদে শূন্যতা রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংকট সৃষ্টি করবে, যা দেশে গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত করবে। সুতরাং ফ্যাসিবাদের দোসররা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

এর আগে আজ সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির তিন সদস্য। বৈঠকে রাষ্ট্রপতির অপসারণ নিয়ে দেশে যাতে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি না হয়, সেজন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান  বলেন, ‌নতুন করে দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। চলমান সংকট দূর করতে হবে। দেশে যাতে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি না হয়, সে ব্যাপারেও সতর্ক থাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category