বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
৭২ ঘণ্টার মধ্যে সাত কলেজকে বাতিলের আল্টিমেটাম ঢাবি শিক্ষার্থীদের
/ ৩৫৯ Time View
শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ১:২১ অপরাহ্ন

Image not found

বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আমাদের সময় 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাতিল না করলে বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ভবনে তালা ঝোলানোর আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ শুক্রবার ঢাবির ভিসি চত্বরে বিক্ষোভ সমাবেশ এ ঘোষণা দেন তারা।

সমাবেশে ঢাবি শিক্ষার্থীদের ‘শোনো ভাই শোনো বোন, ঢাবির কোনো শাখা নেই’, ‘অধিভুক্তির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘অধিভুক্তি বাতিল কর, ঢাবিকে মুক্ত কর’, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, ‘২০১৯ সালে আমরা প্রথম সাত কলেজ অধিভুক্তি বাতিলের জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু শেখ হাসিনা সরকার ও তৎকালীন ভিসি অধ্যাপক আখতারুজ্জামান আমাদের এ দাবি মেনে নেননি। এখন সাত কলেজের শিক্ষার্থীরাও আলাদা হতে চায়। তাহলে আবার কেন তাদের অধিভুক্তই রাখা হচ্ছে? আমাদের মেয়েদের জন্য হলে সিট নেই। মেয়েদের হল নির্মাণের চিন্তা না করে তারা কীভাবে বিশ্ববিদ্যালয়ের ভেতর সাত কলেজের জন্য আলাদা ভবন করার কথা বলে?’

এ সময় তারা আল্টিমেটাম দিয়ে বলেন, ‘যদি ৭২ ঘণ্টার মধ্যে সাত কলেজকে ঢাবি অধিভুক্ত থেকে বাতিল না করা হয় বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে তালা ঝুলবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র আশিকুর ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে সাত কলেজকে আলাদা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, কিন্তু তাদের টনক নড়ছে না। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন, সাত কলেজকে নাকি ঢাবির অধিভুক্তই রাখা হবে। আবার তাদের জন্য নাকি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে আলাদা প্রশাসনিক ভবন করা হবে।’

তিনি বলেন, ‘আমরা তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই ঢাবি ক্যাম্পাসে যদি একটি ইটও গাঁথা হয়, সেটা হবে মেয়েদের হলের জন্য, অন্য কারও জন্য না।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category