শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
প্রথমবারের মতো সচিবালয়ে গেলেন ড. মুহাম্মদ ইউনূস
/ ২০৮ Time View
বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৭:০৪ পূর্বাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে গেলেন ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় তিনি সচিবালয়ে প্রবেশ করেন। সেখানে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে অংশ নিয়েছেন তিনি। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা। দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সচিবালয়ে অফিস।

এর আগে প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এর আগে এই সরকারের এই ধরনের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং প্রধান উপদেষ্টার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছিল।

সচিবালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা গেছে, আজকের বৈঠকটি সচিবালয়ের ছয় নম্বর ভবনের ১৩ তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই কক্ষটিকে মন্ত্রিসভার জন্য প্রস্তুত করা হলেও দীর্ঘদিন যাবৎ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় না। বছরে দু-একবার সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। এবার প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষ্যে ধুয়ে-মুছে সবকিছু পরিষ্কার করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রথমবার সচিবালয়ে আসা উপলক্ষ্যে অন্যান্য ভবন ও সচিবালয়ের ভেতরের রাস্তাও পরিষ্কার করা হয়েছে। এছাড়া আজকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। অর্থাৎ কর্মকর্তারা দর্শনার্থীদের জন্য যে পাস দিতে পারেন সেটা বন্ধ রাখা হয়েছে। তবে প্রধান উপদেষ্টা সচিবালয় ছেড়ে যাওয়ার পর কর্মকর্তাদের পাস দেওয়া আবারও শুরু হতে পারে।

উল্লেখ্য, বিগত সরকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকগুলো সাধারণত সচিবালয়ের এক নম্বর ভবনের চতুর্থ তলার মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হতো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category