শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
খালেদা জিয়ার সঙ্গে ছবি পোস্ট করে আসিফ মাহমুদ লিখলেন, ‘আমরা গর্বিত’
/ ২০৩ Time View
বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ২:২০ অপরাহ্ন

খালেদা জিয়ার সঙ্গে তোলা ছবি ফেসবুক পোস্টে করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, ‘আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। সশস্ত্র বাহিনী দিবস ২০২৪।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে এমন পোস্ট দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

পোস্টটিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মোট তিনটি ছবি আপলোড করেছেন। এর একটিতে দেখা যাচ্ছেন বেগম খালেদা জিয়া ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাশাপাশি বসে আছেন। আরেক ছবিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, উপদেষ্টা মাহফুজ আলমদের খালেদা জিয়ার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

May be an image of 8 people and dais

সবশেষ ছবিতে দেখা যাচ্ছে খালেদা জিয়ার সঙ্গে কিছু বলছেন মাহফুজ আলম, আর পাশে দাঁড়িয়ে আছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাহিদ ইসলাম। এ সময় মাহফুজ আলম ও নাহিদ ইসলামকে হাস্যোজ্বল দেখা যাচ্ছে।

ঢাকা সেনানীবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এক যুগ পর অংশ নিয়েছেন বেগম খালেদা জিয়া। আজ বিকেলে পৌনে ৪টার দিকে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া।

May be an image of 6 people, dais and text

সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়াকে আনতে পেরে গর্বিত বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন। এক যুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘ দিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি।’

উল্লেখ্য, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২০১২ সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। ২০১৮ সালের পর প্রথম প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অংশ নিলেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category