বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বললেন জামায়াত আমির উপদেষ্টারা বিবেকবান, তারা বুঝবেন নির্বাচন দিতে কত সময় লাগবে
/ ২০১ Time View
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৩:২৫ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিবেকবান উল্লেখ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা তারা বুঝতে পারবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বুধবার দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এফডিইবি) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘নির্বাচনের জন্য তিন মাস কিংবা পাঁচ বছর, এমন সময় বেঁধে দিইনি। আমরা সংস্কারের যৌক্তিক সময় বলেছি। উপদেষ্টারা বিবেকবান মানুষ, তারা বুঝতে পারেন কতটুকু সময় প্রয়োজন।’

উপদেষ্টাদের নিয়ে ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘যারা দায়িত্বে রযেছেন তাদের ক্ষমতাবান বলা যাবে না, তারা ক্ষণিক সময়ের জন্য এসেছেন। ’

জামায়াতের আমির বলেন, ‘জনগণের প্রত্যাশা, তাদের (সরকার) মাধ্যমে যেন আবার ফ্যাসিবাদ ফিরে না আসে। তাই জনগণের প্রত্যাশা পূরণে সুষ্ঠু নির্বাচনের পথ সৃষ্টি করে একটা জনবান্ধব সরকার গঠনের পরিস্থিতি করতে হবে।’

তিনি বলেন, ‘সাধারণত নেতার চেয়ে দেশ বড় বলা হয়, কিন্তু মানসিকতা হলো, দেশের চেয়ে নেতা বড়, নেতার চেয়ে আমি বড়; এমন মানসিকতা নিয়ে দেশ পরিবর্তন সম্ভব নয়।’

এ সময় আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category