বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
গাড়ি চালিয়ে মাকে নিয়ে হাসপাতালে তারেক রহমান
/ ২১০ Time View
বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ১:০০ অপরাহ্ন

উন্নত চিকিৎসা নিতে যুক্তরাজ্যে গেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে তাকে নিয়ে গাড়ি চালিয়ে লন্ডন ক্লিনিকে যান তারেক রহমান।

একটি ভিডিওতে দেখা যায়, কালো রঙের একটি গাড়ি চালাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পাশের সিটে বসা ডা. জোবাইদা রহমান। আর পেছনের সিটে খালেদা জিয়া। বিমানবন্দর থেকে হাসপাতালে যাওয়ার সময় সড়কজুড়ে বিএনপি নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়।

এর আগে বিমানবন্দরে খালেদা জিয়াকে গ্রহণ করেন তার ছেলে তারেক রহমান। দীর্ঘ সাত বছর পর মাকে পেয়ে জড়িয়ে ধরেন ছেলে। এরপর খালেদা জিয়াকে জড়িয়ে ধরেন পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। এ সময় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

গতকাল মঙ্গলবার রাত সোয়া ৮টার পর খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের উদ্দেশে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হয়। রাত ১০টা ৫৫ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান। তাকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত পথে পথে বিএনপির নেতাকর্মীদের ঢল নামে। নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে দলের চেয়ারপারসনকে বিদায়ী শুভেচ্ছা জানান।

যুক্তরাজ্যে পৌঁছার পর সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কিছু দিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

এর আগে চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডনে যান বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘ দিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category