বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
নারীদের জন্য সংরক্ষিত আসন মানিনা
/ ৫৫৩ Time View
শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

নারীদের জন্য সংরক্ষিত আসন মানেন না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, ‘আমরা কোটাবিরোধী আন্দোলন করেছিলাম, এখন আর কোটা চাই না। নারীরা সরাসরি নির্বাচন করবে’।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় কনভেনশনের তিনি এ কথা বলেন।

ফয়জুল করীম বলেন, অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করছে। তার মধ্যে রাষ্ট্র সংস্কার আছে। অনেকে সংস্কার চায় না, নির্বাচন চায়। আগে সংস্কার, পরে হবে নির্বাচন।

তিনি বলেন, যারা সংস্কারে বাধা দিচ্ছেন তারা দীর্ঘ ১৬ বছর কোথায় ছিলেন? বলেছিলেন ঈদের পর আন্দোলন করবেন, সেই আন্দোলন কই গেল? ৫ আগস্টের পর আবারও চাঁদাবাজি দেখলাম। কিন্তু বাংলাদেশের মানুষ চাঁদাবাজি দেখতে চায় না।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, এখন চাঁদাবাজি, দুর্নীতিবাজ, দখলবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমাদের আন্দোলন এখনও শেষ হয় নাই।

ফয়জুল করীম বলেন, বিচার বিভাগকে স্বাধীনতা দিতে হবে। বিচার বিভাগ স্বাধীন না হলে ভালো ও কল্যাণমুখি রাষ্ট্র হতে পারে না। যুবসমাজ জাগ্রত হলে জাতি জাগ্রত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category