বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বুকে জড়িয়ে গুলিতে আহত শিশুকে হাসপাতালে নিলো পুলিশ
/ ৪২৭ Time View
শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৬:১০ অপরাহ্ন

বুকে জড়িয়ে গুলিতে আহত শিশুকে হাসপাতালে নিলো পুলিশ

বায়ান্নর বাংলাদেশ:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুর্বত্তদের গুলিতে একটি শিশু আহত হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় উৎসুক জনতা দর্শকের ভূমিকায় পালন করলেও শিশুটিকে বুকে জড়িয়ে হাসপাতালে নিয়ে গেছেন এক পুলিশ সদস্য।

শুক্রবার (২ আগস্ট) সিলেটের আখালিয়ায় প্রায় চার ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এ সময় এ ঘটনা ঘটে। এদিন সংঘর্ষ চলাকালে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে প্রায় শতাধিক মানুষ আহত হন।

জানা গেছে, সংঘর্ষ চলাকালে হঠাৎ আখালিয়া বড়গুল এলাকার আমির আলীর ছেলে শফিক আলী মাটিতে পড়ে যায়। কে বা কারা গুলি করেছে দেখা যায়নি। এ সময় কেউ এগিয়ে না এলেও পুলিশ শিশুটিকে জাপটে বুকে জড়িয়ে ধরে হাসপাতালে নিয়ে যায়। শিশুটিকে প্রথমে মাউন্ট এডোরা হাসাপাতালে, পরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সে ওই হাসপাতালে চিকিৎসাধীন। তবে সন্ধ্যার পরপরই গুজব ছড়ানো হয় যে, ছেলেটি মারা গেছে। এদিকে ওসমানী হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি সুস্থ আছে এবং সে বর্তমানে আশঙ্কামুক্ত।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ বলেন, আখালিয়ার ঘটনায় ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারপরও একটা শিশু আহত হওয়ায় সঙ্গে সঙ্গে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। এ মানবিকতা পুলিশের মধ্যে সবসময় আছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category