বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
উত্তর কলকাতায় দ্বিতীয় বর্ষের খাদি মেলার সূচনা, উদ্বোধনে শশী পাঁজা
/ ৪৭ Time View
শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

কলকাতা থেকে শম্পা দাস : উত্তর কলকাতায় শুরু হল দ্বিতীয় বার্ষিক উত্তর কলকাতা খাদি মেলা। বৃহস্পতিবার, ৮ জানুয়ারি বাগবাজারের গৌরীমাতা উদ্যানে ১২ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী ডাঃ শশী পাঁজা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র ও রাজ্যের বিধায়ক অতীন ঘোষ, মেয়র-ইন-কাউন্সিল দেবাশীষ কুমার, রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান তথা নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ সহ খাদি পর্ষদের আধিকারিক ও একাধিক বিধায়ক।
অনুষ্ঠানে পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক মৃদুল হালদার জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও সহযোগিতায় সারা বছর ধরেই খাদি ও গ্রামীণ শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে রাজ্যজুড়ে কর্মসৃজনমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

পরিকল্পনা ও উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ সরকার বলেন, বাংলার ঐতিহ্য ও আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত খাদি আজও তার ব্যবহারিক মূল্য ও আভিজাত্য ধরে রেখেছে। দেশের বিভিন্ন ফ্যাশন ডিজাইনার খাদি বস্ত্রকে ফ্যাশন শোয়ের মাধ্যমে নতুন করে তুলে ধরছেন। উন্নত প্রযুক্তির ব্যবহারে খাদি এখন আরও টেকসই ও বিশ্বজনীন হয়ে উঠছে। দক্ষ কারিগর ও ডিজাইনারদের হাতে পশ্চিমবঙ্গের খাদি গ্রামীণ শিল্পের সঙ্গে মিলেমিশে নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে।

মেলার মুখ্য ব্যবস্থাপক ও ৮ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পূজা পাঁজা জানান, বাগবাজার বলরাম মন্দির সংলগ্ন গৌরীমাতা উদ্যানে এই মেলা চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত। মেলায় খাদি ও গ্রামীণ শিল্পের কারিগরদের তৈরি বিভিন্ন বস্ত্র ও শৌখিন সামগ্রী প্রদর্শন ও বিক্রির পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা ধরনের খাবারের স্টল।

কেনাকাটার সঙ্গে বিনোদনের এই সমন্বয়ে মেলা ঘিরে দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ চোখে পড়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category