শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা পত্র পত্রিকায় বিজ্ঞাপনে ড. ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ
/ ২৩৯ Time View
শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৩:২৯ অপরাহ্ন

পত্রপত্রিকায় বিজ্ঞাপনে ড. ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ

ন্যাশনাল ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ছবি বিজ্ঞাপন বা প্রচারে ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি দিয়ে বিজ্ঞাপনে ড. ইউনূসের ছবি ব্যবহারে নিষিদ্ধ করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর গতকাল বৃহস্পতিবার শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

পরদিনই কয়েকটি জাতীয় পত্রিকায় ড. ইউনূসের ছবি ব্যবহার করে সরকারের প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন দিয়েছে কিছু প্রতিষ্ঠান। এ নিয়ে আজ শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

এবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এ ধরনের বিজ্ঞাপন বা প্রচারে প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার করা যাবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category