শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
দখলদারিত্ব-চাঁদাবাজি করলে পা ভেঙে দেবে সেনাবাহিনী
/ ২৪৪ Time View
রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টা

দখলদারিত্ব-চাঁদাবাজি করলে পা ভেঙে দেবে সেনাবাহিনী

ন্যাশনাল ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দখলদারিত্ব বা চাঁদাবাজি করলে তাদের পা ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমি সেনাপ্রধানকে বলেছি, এমন করলে তাদের পা ভেঙে দিতে। আই ডোন্ট কেয়ার ইউ গো টু হেল। আমার কানে এসব আসলে ভালো হবে না।’

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি কোনো রাজনীতিবিদ না যে, সকালে এক কথা বলব আর বিকেলে আরেক কথা বলব। আমি এখনও মন্ত্রণালয়ে যাইনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয়। এটা সম্পূর্ণ আমার ঘাড়ে। আমি একটু যাই, বসি এবং সবার সঙ্গে পরিচিত হই। সমস্যাগুলো শুনি। আমাদের দেশের অনেক সমস্যা আছে।’

তিনি বলেন, আমি দুটি-চারটি কথা বলে যাই, এ দেশে রাজনীতি করতে হলে পলিটিক্যাল অ্যাক্ট অনুযায়ী করতে হবে। আমি যতদিন পর্যন্ত আছি আমি এটা করে ছাড়ব, এটা আপনাদের পছন্দ হলেও না হলেও। আপনারা জানেন আমি ইলেকশন কমিশনে ছিলাম, সেখানে অনেক কিছু করে ছাড়ছি। আপনারা যদি পলিটিক্যাল অ্যাক্টের মধ্যে থাকেন তাহলে কার্যক্রম চালাতে পারবেন, আর না থাকলে পারবেন না। আপনারা ডিক্টেটরিয়াল জায়গায় চলে যাবেন সেটা হবে না।

সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি সব রাজনৈতিক দলের উদ্দেশে বলতে চাই- একটা পলিটিক্যাল পার্টির অবস্থা আজকে দেখুন। এত বড় একটি ঐতিহ্যবাহী দল, যার নামের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজ সেই দলের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের জায়গায় যদি আপনি মনে করেন বাজার দখল করবেন, এটা দখল করব, ওটা দখল করব, চাঁদাবাজি করব তাহলে কিছুদিন করেন। আমি সেনাপ্রধানকে বলেছি- এমন করলে তাদের পা ভেঙে দিতে। আই ডোন্ট কেয়ার ইউ গো টু হেল৷ আমার কানে এসব আসলে ভালো হবে না। আমি পাবলিকও না, রাজনীতিবিদও না। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ। যা বলব তাই করব।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category