সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্রশিবির
/ ২৮২ Time View
সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৪:২৬ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্রশিবির

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্রশিবির। আজ সোমবার দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ওয়ালিউল্লাহ-আল মুকাদ্দাস মিলনায়তনে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা এবং সঞ্চালনা ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি মো. মাহমুদুল হাসান। সভার শেষে ২৮ শে অক্টোবর আওয়ামী লীগের হামলায় নিহতদের জন্য শাহাদাতের মর্যাদা কামনা করে দোয়া করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে এইচ এম আবু মুসা বলেন, ‘শহিদদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। তাদের জীবন থেকে আমরা দেশ ও ইসলামের জন্য ত্যাগের শিক্ষা গ্রহণ করি।’

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমাদের সকল বৈষম্য দূর করতে হবে এবং ক্যাম্পাসে ফ্যাসিবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আলী আজম মো. আবু বকর।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস বর্বরতার ইতিহাস। তাদের পুনরায় ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, কারণ তারা খুন-গুমের রাজনীতি ফিরিয়ে আনতে চায়।’

তিনি আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে এবং তাদের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকতে হবে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category