শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
সুখবর পেলেন মেহজাবীন
/ ২৫৯ Time View
মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৪:৩৬ অপরাহ্ন

সুখবর পেলেন মেহজাবীন

বিনোদন বাংলাদেশ:

শোবিজের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন তিনি। পর্দায় নিজের চরিত্রকে বাস্তবতার রূপে ফুটিয়ে তুলতে যেন চেষ্টার শেষ নেই তার। নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজে দুর্দান্ত পারফর্ম করা মেহজাবীন এবার বড় সুখবর পেলেন নিজের ফিল্মি ডেব্যুতে।

তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ মুক্তির আগেই টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে। বিভিন্ন দেশের নবাগত ও উদীয়মান পরিচালকদের প্রথম ও দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র স্থান পায় ডিসকভারি প্রোগ্রামে। এবারের আসরে নির্বাচিত হয়েছে মোট ২৪টি চলচ্চিত্র। এরমধ্যে রয়েছে মেহজাবীন অভিনীত ‘সাবা’। নির্বাচিত ২৪টি সিনেমার মধ্যে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ২০টির।

‘সাবা’ সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। এতে নাম ভূমিকায় দেখা যাবে মেহজাবীনকে। এছাড়া আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর একটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)। কান চলচ্চিত্র উৎসব-এর পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবের ৪৯তম আসর বসতে যাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category